ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ৫ জুন ২০২০

করোনায় উচ্চ রক্তচাপ রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি

উচ্চ রক্তচাপের রোগীদের করোনায়  মৃত্যু ঝুঁকি বেশি  বলে একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের উপর এই গবেষণা চালানো হয়েছে। 

ইউরোপিয়ান হার্ট জার্নালে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যেসব রোগী উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ বন্ধ করে দেন তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ‘দ্বিগুণ’।

গবেষণার জেষ্ঠ্য গবেষক চীনের জিয়ানের শিজিং হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ফেই লি বলেছেন, “বিষয়টা গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপের রোগীদের বুঝতে হবে যে, তারা কভিড-১৯ এ মৃত্যুর উচ্চ ঝুঁকিতে রয়েছেন।”

এ ব্যাপারে গবেষণাটি পরিচালনার জন্য চীন ও আয়ারল্যান্ড একদল গবেষক ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চীনের উহানের হুশেনশান হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

গবেষণায় দেখা গেছে ৮৫০ জন করোনা আক্রান্ত রোগীর যাদের প্রায় ৩০ শতাংশের হাইপারটেনশন তথা উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। এদের মধ্যে ৪ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে হাইপারটেনশেনের সমস্যা নেই করোনাভাইরাসে আক্রান্ত এমন ২ হাজার ২৭ রোগীর মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১ শতাংশের কিছু বেশি।

এই গবেষনা করে দেখা গেছে যে উচ্চ রক্তচাপ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই ধরণের রোগীর বিভিন্ন ওষুধের ফলে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে কি না সেই ব্যাপারে আক্রান্ত ২,৩০০ রোগীর ওপর আরও তিনটি পৃথক গবেষণা চালানো হয়।

এ ব্যাপারে সহযোগী গবেষক শিজিং হাসপাতালের অধ্যাপক লিং তাও বলেন, “ডাক্তাররা না বলা পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের উচ্চ রক্তচাপ রোধী চিকিৎসা বন্ধ বা পরিবর্তন না করার পরামর্শ দিচ্ছি আমরা।”

তবে গবেষকেরা বলেছেন এটা পর্যবেক্ষণধর্মী গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়ালভিত্তিক নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে হলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়