আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ৫ জুন ২০২০
আপডেট: ১৫:২১, ৫ জুন ২০২০
আপডেট: ১৫:২১, ৫ জুন ২০২০
ভারতে একদিনে প্রায় ১০ হাজার করোনা আক্রান্ত শনাক্ত
ভারতে করোনা খুব দ্রুত সংক্রমিত হচ্ছে। প্রতিদিনই করোনা আক্রান্তের রেকর্ড গড়ছে দেশটি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে ৯ হাজার ৮৫১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ভারতে এখন পর্যন্ত একদিনে রোগী শনাক্তের রেকর্ড এটি।
ফলে বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন। সাথে মারা গেছেন আরও ২৭৩ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৩৪৮।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ জন। ফলে সেখানে করোনায় সুস্থতার হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৭ শতাংশ।
ভারতে করোনা বেশি সংক্রমিত করেছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লির বাসিন্দাদের। সরকারি হিসাবে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৯৩ জন, মারা গেছেন ২ হাজার ৭১০ জন৷ তামিলনাড়ুতে আক্রান্ত ২৭ হাজার ২৫৬, মৃত্যু ২২০ জনের। দিল্লিতে আক্রান্ত ২৫ হাজার ৪ জন, মারা গেছেন ৬৫০ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৮৪ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৫ জনের।
সারাবিশ্বের করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় বর্তমানে ৭ম স্থানে আছে ভারত। যে হারে সেখানে সংক্রমণ বাড়ছে তাতে আর একদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















