আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৭, ৫ জুন ২০২০
আপডেট: ২০:৫২, ৫ জুন ২০২০
আপডেট: ২০:৫২, ৫ জুন ২০২০
সৌদিতে সামাজিক দূরত্ব না মানলে গুনতে হবে জরিমানা
সৌদি আরবে করোনা সংক্রমণ রোধে আগামীকাল থেকে ২১ জুন পর্যন্ত ১৫ দিনের জন্য জেদ্দায় কারফিউয়ের সময় পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে বিকেল ৩টা থেকে কারফিউ শুরু হয়ে সকাল ৬টায় শেষ হবে।
কারফিউ চলাকালীন সময়ে সরকারি-বেসরকারি অফিস, আদালতসহ মসজিদে নামাজ পড়া ও ৫ জনের বেশি জমায়েত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এমনকি কারফিউয়ের সময় কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখলে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে এমনটা জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
স্বাভাবিক জীবনে ফিরতে তিনটি ধাপ অবলম্বন করছে দেশটির সরকার। বর্তমানে তারা দ্বিতীয় ধাপে রয়েছে। গত ৩১ মে থেকে শুরু রয়েছে এই ধাপ। সেই সাথে চালু হয়েছে গণপরিহন ও অভ্যন্তরীণ বিমান ব্যবস্থা। খুলে দেওয়া হয়েছে শপিংমল অন্যান্য রেস্টুরেন্ট।
সৌদিতে সামাজিক দূরত্ব না মানলে বিভিন্ন অংকের জরিমানা দিতে হবে। যেমন-
১। ১০ হাজার সৌদি রিয়াল- বাসায়, গেস্ট বা ফার্ম হাউসে এক পরিবারের ৫০ জনের বেশি মানুষ জমায়েত হলে। যদি তারা একই পরিবারের সদস্য না হন।
২। ১৫ হাজার সৌদি রিয়াল- পারিবারিক জমায়েত ছাড়া কেউ যদি বাসার ভেতরে, গেস্ট বা ফার্ম হাউসে, ক্যাম্প বা শ্যালেতে বা খোলা জায়গায় ৫০ জনের অধিক মানুষের জমায়েত করে। এটি একই এলাকার অধিবাসী সকলের জন্যই প্রযোজ্য।
৩। ৪০ হাজার সৌদি রিয়াল- কোনো বিশেষ উপলক্ষ যেমন বিবাহ, শোকসভা, পার্টি, সেমিনার ইত্যাদিতে ৫০ জনের অধিক লোক জমায়েত হলে।
৪। ৫০ হাজার সৌদি রিয়াল- শ্রমিকেরা যদি কোনো প্রকার গণজামায়েত করে সেটা কোনো বাসা, বা নির্মাণাধীন ভবন অথবা রেস্টহাউজ বা ফার্মই হোক না কেন।
৫। ৫ হাজার সৌদি রিয়াল- শপিংমলে কোনো কিছু ক্রয় করতে এসে সামাজিক দূরত্ব বজায় না রাখলে ক্রেতাদের বা দোকান কর্মচারীদের এই জরিমানা করা হবে।
৬। ১০ হাজার সৌদি রিয়াল- যদি কোনো অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে মাস্কহীন কোনো কর্মচারীকে কাজ করতে দেখা যায় এবং ওই প্রতিষ্ঠানের ফ্লোর যদি নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার না করা হয়ে থাকে এবং সেখানে কর্মচারী বা ক্রেতা প্রবেশের আগে যদি তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা না থাকে।
৭। ২য় বারের মতো আইন ভঙ্গকারীদের দ্বিগুণ জরিমানা করা হবে। আর সেটি যদি কোনো প্রাইভেট অফিস হয়ে থাকে তাহলে ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হবে। ৩য় বারের মতো লঙ্ঘন করা হলে ২য় বারের দ্বিগুণ জরিমানা এবং প্রতিষ্ঠানের মালিককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। এছাড়া ঘরের বাইরে মাস্ক পরিধান না করলে ১ হাজার রিয়াল জরিমানা করা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















