বিশ্ব ডেস্ক
আপডেট: ১২:১৩, ৬ জুন ২০২০
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৫২৯ জন। যা একদিনের পরিসংখ্যানে এখন পর্যন্ত সর্বোচ্চ।
এই বিপুল সংখ্যক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে। একদিনেই দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ১৩৬ জন মানুষ। মোট আক্রান্ত ৬ লাখ ৪৬ হাজার। আর এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ হাজার মানুষ।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১১ হাজার ৩৯০ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ২৬১ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬ জন।
চতুর্থ স্থানে থাকা ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৭৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন।
এছাড়া ফ্রান্সে করোনায় ২৯ হাজার ১১১ জনের মৃত্যু ও এক লাখ ৫৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এইচ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















