ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ৬ জুন ২০২০

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক দল থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন।

শুক্রবার রাতে আমেরিকার সাবেক ভাইস-প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে বলে জানিয়েছে গার্ডিয়ান। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমেরিকার নির্বাচন।

প্রার্থিতা বাছাইয়ের নির্বাচনে শুরুতে ধারাবাহিক জয় পেলেও ফেব্রুয়ারি-মার্চে বার্নি স্যান্ডার্স তাকে চিন্তায় ফেলেন। স্যান্ডার্স শেষ পর্যন্ত এপ্রিলে প্রার্থী বাছাইয়ের নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়েন।

প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর বাইডেন বলেছেন, ‘ডেমোক্র্যাটিক দলের মেধাবী প্রার্থীদের সঙ্গে লড়তে পারাটা আমার জন্য সম্মানের। গর্বের সঙ্গে বলতে চাই সম্মিলিত একটা দল হয়ে আমরা সাধারণ নির্বাচনে লড়তে যাচ্ছি।

গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুসারে, বাইডেন শুরুর দিকে যে জয়গুলো পান তার কল্যাণেই শেষ পর্যন্ত নমিনেশন পাচ্ছেন। ওই জয়গুলোই তাকে প্রয়োজনীয় ১,৯৯১ প্রতিনিধির সমর্থন পেতে সাহায্য করেছে।

এদিকে স্যান্ডার্স লড়াই থেকে ছিটকে গেলেও আগস্টের কনভেনশনে নিজের প্রভাব দেখাতে এখনো প্রতিনিধিদের সমর্থন আদায় করে যাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়