আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ৬ জুন ২০২০
আপডেট: ১৩:৩২, ৬ জুন ২০২০
আপডেট: ১৩:৩২, ৬ জুন ২০২০
আক্রান্তের দিক থেকে ইতালিকে সরিয়ে ৬ষ্ঠ স্থানে ভারত
বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের করোনা আক্রান্তের তালিকায় ইতালিকে টপকে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ৩০ হাজার।
গেল ২৪ ঘণ্টায় ভারতে একদিনে সর্বোচ্চ ৯ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন।
তবে তালিকার অনেক দেশের তুলনায় ভারতে মৃত্যুহার কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৯৪ জন। ফলে সেখানে মোট ৬ হাজার ৬৪২ জন মৃতের তালিকায় এসেছেন।
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৭৩ জন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ১৫ হাজার ৯৪২ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাপিয়ে গেছে ভারত। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত সাড়ে ১৯ লাখ মানুষ। সাড়ে ছয় লাখ সংক্রমণ নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। এরপর রয়েছে রাশিয়া, স্পেন ও যুক্তরাজ্য।
করোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মহারাষ্ট্র। সেখানে ৮০ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। তারপরেই আছে তামিল নাড়ু। প্রায় ২৯ হাজার মানুষ করোনার কবলে পড়েছে। তালিকার তৃতীয় স্থানে আছে দিল্লি। দিল্লির ২৬ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















