বিশ্ব ডেস্ক
অক্সফোর্ডের পরীক্ষায়ও হাইড্রোক্সিক্লোরোকুইন অকার্যকর
ফাইল ফটো
করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষামূলকভাবে প্রদান শুরু করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কিন্তু অ্যান্টিভাইরাল ওষুধটি কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় তা বাতিল করা হয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, গবেষকরা ‘দ্য রিকভারি ট্রায়াল’ অর্থাৎ বিদ্যমান ওষুধগুলো দিয়ে করোনার চিকিৎসা হবে কিনা তা জানতে এই গবেষণা শুরু করে। তাদের গবেষণায় অন্যান্য আরো কিছু রোগের লাইসেন্সপ্রাপ্ত ওষুধের সঙ্গে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনও ছিল।
কিন্তু বৃহস্পতিবার ওই গবেষকদলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রাপ্ত ফলাফল পর্যালোচনা শেষে দেখেন যে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ওষুধটির কোনো কার্যকারিতা নেই। এমন তথ্য সামনে আসার পর তিনি তাদের পরীক্ষণ থেকে হাইড্রোক্সিক্লোরোকুইনের গবেষণা বাতিলের সিদ্ধান্ত নেন।
গবেষকরা এই পরীক্ষণের মাধ্যমে জানতে পেরেছেন, যেসব রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়া হয়েছে তাদের ২৫.৭ শতাংশই ওষুধটি সেবনের ২৮ দিনের মাথায় মারা গেছেন। বিপরীতে যারা স্বাভাবিক চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের ক্ষেত্রে মৃত্যুর এই হার ২৩.৫ শতাংশ।
মেডিকেল জার্নাল দ্য ল্যানচেটে ওষুধটি নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হওয়ার পর অক্সফোর্ডের এমন সিদ্ধান্তের বিষয়টি সামনে এলো।ল্যানচেটে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধেও বলা হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইনে করোনা রোগীদের সুস্থ হওয়ার প্রমাণ তো নেই উল্টো এতে মৃত্যুঝুঁকি আরো বাড়ে।
এদিকে করোনা সংক্রমণের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনে কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা আবারো শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। ল্যানচেটে প্রকাশিত গবেষণা নিবন্ধের পরিপ্রেক্ষিতে ওই পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















