আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ৬ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ৬ জুন ২০২০
আপডেট: ২০:৫৬, ৬ জুন ২০২০
বারুদভর্তি আনারস নয়, নারিকেল খেয়ে মারা যায় গর্ভবতী হাতি
ভারতের কেরালায় এক গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনার তদন্তে বেড়িয়ে এসেছে নতুন এক তথ্য। জানা গেছে বারুদভর্তি আনারস নয় ওই হাতি বারুদভর্তি নারিকেল খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে।
স্থানীয় বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার ভারতীয় টেলিভিশন এনডিটিভিকে বলেন, ‘এই মামলায় প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে ওই ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে যান। আরও দুজনকে ওই বিস্ফোরক তৈরিতে সহায়তাকারী ওই ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।’
হাতিটি মারা যাওয়ার পর এ নিয়ে একটি মামলা করে স্থানীয় কর্তৃপক্ষ। এরপর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উইলসন নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি গ্রেফতার হন। তিনি একজন রবার চাষী। এছাড়া এ মামলায় অপর দুই সন্দেহভাজন পলাতক।
স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরকগুলো ফলের মধ্যে বা পশুর চর্বিতে ভরে দেন স্থানীয়রা, যা বুনো প্রাণীকে ভয় দেখানোর জন্য এবং ফসল রক্ষার জন্য ব্যবহার করা হয়। কর্মকর্তারা বলছেন, নারিকেলটি ভেঙে বিস্ফোরক পদার্থসহ একটি অংশ খেয়েই প্রাণ হারায় পেটে বাচ্চা থাকা ওই হাতিটি। বন বিভাগের কর্মকর্তাদের অনুমান করেছেন, সম্ভবত মৃত্যুর ২০ দিন পূর্বে আঘাত পেয়েছিল হাতিটি এবং তখন থেকেই অনাহারে ছিল।
গত বৃহস্পতিবার ‘ন্যায়বিচারের জয় হবে’ লিখে এক টুইট করে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন প্রতিশ্রুতি দেন মর্মান্তিক এ ঘটনার বিচার হবে। তার ঘোষণার পর মামলা হয় এবং এ নিয়ে তদন্ত শুরু করে কর্মকর্তারা। সেই তদন্ত এখনও চলছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















