আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ৬ জুন ২০২০
মৃত্যুর দিক থেকে ইতালিকে ছাড়াল ব্রাজিল
করনাভাইরাসে নতুন হটস্পট লাতিন আমেরিকা। লাতিন আমেরিকার সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ব্রাজিল। সেখানে ভাইরাসটি লাফিয়ে লাফিয়ে বিস্তার লাভ করছে।
এরই মধ্যে মৃত্যুর দিক থেকে ইতালিকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। গেলও ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। ফলে এখন ব্রাজিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৭ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩০ হাজার ৮৩০ জন মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। যার কারণে সরকারি হিসাব মতে ব্রাজিলে এখন পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ যখন এমন আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে তখন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো দেশ পুনরায় খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি এই ভাইরাস অতটা মারাত্মক নয় এটা ‘সাধারণ ফ্লুর’ মতো। এ নিয়ে দুই স্বাস্থমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি।
এরই মধ্য দিয়ে করোনায় প্রাণহানিতে বিশ্বে তৃতীয় স্থানে চলে আসে ব্রাজিল। ব্রাজিলের উপরে আছে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















