আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ১১:৪৯, ৭ জুন ২০২০
আপডেট: ১১:৫১, ৭ জুন ২০২০
আপডেট: ১১:৫১, ৭ জুন ২০২০
সার্ফারের প্রাণ নিল হাঙর
সার্ফিংয়ে নেমে হাঙরের কবলে প্রাণ হারিয়েছেন এক সার্ফার। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে রবিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রিসবেন থেকে প্রায় ১০০ কিলোমিটার রবিবার সকালে ওই সার্ফার সার্ফিংয়ে নামলে তার বাঁ পায়ে কামড় দিয়ে ধরে তিন মিটার লম্বা একটি হাঙর। উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করতে পারলেও বাঁচানো যায়নি।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হাঙরের আক্রমণে আহত ওই ব্যক্তিকে সহায়তায় অনেক বোর্ড রাইডার এগিয়ে আসেন এবং তাকে তীরে নিয়ে আসা হয়। বাঁ বায়ে গুরুতর জখমের জন্য প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
পুরুষ এই সার্ফারের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০, বাড়ি হবে পারে কুইন্সল্যান্ড রাজ্যে।
অস্ট্রেলিয়া এই নিয়ে হাঙরের আক্রমণে তিনজনের মৃত্যু হলো। হাঙরের আক্রমণের দিক দেশটি অন্যতম। তবে সে তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম।
সিডনির তারোঙ্গা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর অস্ট্রেলিয়ার উপকূলগুলোতে হাঙরের ২৭টি আক্রমণের ঘটনা ঘটে। তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















