ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ৭ জুন ২০২০

ওয়েবসাইট থেকে করোনার তথ্য সরিয়ে নিল ব্রাজিল সরকার

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে করোনা মহামারী সংক্রান্ত সব হিসাব-নিকাশ সরিয়ে ফেলেছে দেশটির সরকার।

দেশটির গণমাধ্যম দাবি করছে, মৃতের সংখ্যা লুকাতে এই কারসাজি করা হচ্ছে। এটি নিয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রাজিলে নানা ধরনের আলোচনা শুরু হয়। প্রাথমিকভাবে কাউকে কিছু জানানোও হয়নি।

এই ব্যাপারে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো টুইটে বলেন, ‘ক্রমবর্ধমান ডেটা দেশের বর্তমান অবস্থাকে বোঝাতে পারে না। আক্রান্ত, মৃতের সংখ্যা জানানোর অন্য ব্যবস্থা করা হচ্ছে।’

লাতিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ব্রাজিল। সরকারের দেয়া হিসাব আমলে নিলেও প্রতি মিনিটে দেশটিতে প্রায় একজনের মৃত্যু হচ্ছে!

এরই মধ্যে শুক্রবার ওয়েবসাইটের তথ্য আচমকা সরিয়ে ফেলার পর সমালোচনা শুরু হলে শনিবার আবার নতুন লেআউটের একেটি পেজ ওয়েবসাইটে দেখা যায়। তবে সেখানে অল্প কিছু তথ্য ছিল।

এদিকে ব্রাজিলে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন। যাদের মধ্যে ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগটিতে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়