আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
ছবি- সংগৃহীত
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় সোনার আন্তর্জাতিক বাজারে চলছে উত্থান-পতন। শুক্রবার বৈশ্বিক অগ্রিম বাজারে সোনার দাম ৪৪ দশমিক ৪০ ডলার বা ২.৬ শতাংশ কমে হয়েছে প্রতি আউন্স এক হাজার ৬৮৩ ডলার। পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ৪ শতাংশ। এর পাশাপাশি রুপার দামও কমেছে ৫.৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রে হঠাৎ কর্মসংস্থান বৃদ্ধিতে শেয়ারবাজারও জেগে উঠেছে। এতে শুক্রবার সোনার দাম কমে গত দুই মাসের সর্বনিম্ন হল। এরই মধ্য দিয়ে গত এক সপ্তাহে মূল্যবান এ ধাতুর দাম কমেছে ৩.৯ শতাংশ।
গোল্ড নিউজলেটারের সম্পাদক ব্রিয়েন লান্ডিন বলেন, অর্থনীতির সব ডাটা ও বড় নির্দেশকগুলো যখন নিম্নমুখী তখন আমেরিকায় চাকরি বাড়ছে, ছোট হলেও এ সময়ের জন্য এটা বড় খবর। ফলে মানুষ সোনা ও রুপা মজুদ না রেখে বিক্রি করেছে, যা দাম কমাতে ভূমিকা রেখেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের দেয়া শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন ২৫ লাখ চাকরির সুযাগ তৈরি হয়েছে। এতে দেশটিতে বেকারত্ব কমে হয়েছে ১৩.৩ শতাংশ।
যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব অর্থনীতি মন্দার দিকে গেলে সাধারণত সোনার দাম বাড়তে থাকে। কারণ তখন বিনিয়োগকারীরা নিরাপদে সোনা ক্রয় করে মজুদ করে রাখতে পারে। আর অর্থনীতি চাঙ্গা হলে সোনার দাম কমে। কারণ তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে শেয়ারবাজারের দিকে ঝুঁকে পড়ে।
এদিকে বিশ্ববাজারের পাশাপাশি ভারতেও সোনার দাম কমেছে। শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৩৫০ টাকায় নেমে যায়। এদিন সোনার দাম প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















