‘চীনের করোনা ভ্যাকসিন হবে সর্বসাধারণের পণ্য’
ছবি- সংগৃহীত
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং জিগাং জানিয়েছেন, চীন যদি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে সফল হয়, তাহলে সেই ভ্যাকসিন হবে সর্বসাধারণের পণ্য।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ওয়াং জিগাং বলেন, ‘বিশ্বজনীন মঙ্গল’ এর জন্য এই ভ্যাকসিন তৈরি করা হবে। করোনার ভ্যাকসিনের মাধ্যমে চীন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৩ হাজার ২৪৩ জন। মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৪৭ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৬ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















