নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৫, ৭ জুন ২০২০
আপডেট: ২০:৩৬, ৭ জুন ২০২০
আপডেট: ২০:৩৬, ৭ জুন ২০২০
বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ লাখ
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে এরই মধ্যে তার প্রভাব বিস্তার করছে ভাইরাসটি। বিশ্বের শক্তিশালী দেশগুলো করোনার সাথে লড়ে উঠতে পারছে না। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসের শিকার হচ্ছেন। কেউ পারছেন ভাইরাসটিকে হারাতে, আবার কেউ হেরে গিয়ে প্রাণ দিচ্ছেন।
রোববার (৭ জুন) রাত ৮ টা পর্যন্ত ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে বিশ্বের ৭০ লাখ ১৬ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৮০৯ জন । তবে এরই মধ্যে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন বিশ্বের ৩৪ লাখ ৩২ হাজার ৩৬৮ জন।
চীনের উহান শহর থেকে করোনা ছড়ালেও বর্তমানে দেশটি আছে তালিকার ১৮ তম স্থানে। আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মোট আক্রান্তের প্রায় সাড়ে ২০ লাখ মানুষই দেশটিতে।
তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য। প্রতিবেশী দেশ ভারত এখন ৬ষ্ঠ স্থানে আছে। দেশটির আড়াই লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে।
আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশ আছে ২০তম স্থানে। রোববার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫,৭৬৯জন। এদের মধ্যে মারা গেছেন ৮৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩,৯০৩ জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















