আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫১, ৭ জুন ২০২০
ভারতে নতুন তৈরি কিটে ২০ মিনিটেই জানা যাবে ফল
করোনা পরীক্ষায় একটি ‘টেস্ট কিট’ তৈরি করেছে ভারতের হায়দ্রাবাদে অবস্থিত দেশটির প্রখ্যাত বিদ্যাপীঠ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একদল গবেষক। তারা বলছে এই টেস্ট কিটের মাধ্যমে ২০ মিনিটের মধ্যে ফলাফল জানা যাবে।
ভারতের জনপ্রিয় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও এনডিটিভিতে আইআইটি-র এই সাফল্যের খবর প্রচারিত হয়েছে। গবেষকরা বলছেন, নতুন এই পরীক্ষা পদ্ধতিটি প্রচলিত রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশনের (আরটি-পিসিআর) ভিত্তিতে তৈরি হয়নি। বর্তমানে এই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে।
এই ধরণের প্রতিটি কিটের দাম পড়ছে ৫৫০ রুপি। তবে পাইকারি হারে উৎপাদন করা গেলে তখন প্রতিটির দাম কমে ৩৫০ রুপি পর্যন্ত হতে পারে জানানো হয়েছে। নিজেদের আবিস্কৃত নতুন এই করোনা টেস্ট কিটের পেটেন্ট দাবি করেছে আইআইটির গবেষক দল।
এনডিটিভি তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালে কিটটির ক্লিনিক্যাল ট্রায়াল ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেই ট্রায়ালে ফল আশাস্বরুপ হওয়ার পর গবেষকরা তাদের তৈরি কিটের অনুমোদনের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের (আইসিএমআর) কাছে অনুমোদন চেয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















