নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮, ৮ জুন ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ছাড়াল ২০ লাখ
আক্রান্ত এবং মৃত্যুতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে ২০ লাখ। সাথে বেড়েছে মৃতের তালিকা।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর মারা গেছেন আক্রান্তদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৪৬৯ জন।
দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৬১ হাজার ৭০৮ জন। বর্তমানে যুক্তরাষ্ট্রে এক্টিভ কেস আছে ১১ লাখ ৩৩ হাজার ২৭২ জন। আশংকাজনকভাবে আছে ১৬ হাজার ৯২৩ টি কেস। তবে দেশটিতে মৃত্যুহার কমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।
সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















