আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ৮ জুন ২০২০
পাকিস্তানে আক্রান্ত বেড়ে ১ লাখ ছাড়াল
পাকিস্তানে এরই মধ্যে শিথিল করা হয়েছে লকডাউন। আর তাতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ।
দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪ হাজার ৭২৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৫ জন। এর সাথে বিশ্বের আক্রান্তের তালিকায় ১৫ তম স্থানে উঠে এসেছে দেশটি।
ফলে এখন সেখানে করোনায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। আর মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২ হাজার ২৭ তে পৌঁছেছে । পাকিস্তানে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ৩৫৫ জন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর সিন্ধে ৩৮ হাজার ১০৮, খাইবার পাখতুনে ১৩ হাজার ৪৮৭ ও বালুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১৬ জন।
সংক্রমণ বাড়ছে কিন্তু পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান লকডাউন রাখতে চাইছেন না। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও তার দাবি, কড়া লকডাউন দিলে দেশটির অতি দরিদ্ররা টিকে থাকতে পারবেন না।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















