আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ৮ জুন ২০২০
করোনার উপসর্গ দেখা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর
করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে। তাই সেলফ আইসোলেশনে গিয়েছেন তিনি।জানা গেছে মঙ্গলবার তার করোনা টেস্ট করা হবে ।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার থেকেই অসুস্থতা দেখা দিয়েছে কেজরিওয়ালের। জ্বরের পাশাপাশি কাশিও রয়েছে তার। এ কারণে গতকাল থেকেই আর কারও সঙ্গে দেখা করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। বাতিল করা হয়েছে সব মিটিং।
ভারতে করোনার হটস্পট দিল্লি। সেখানে এ পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন প্রায় আটশ’ জন। গত ১ জুনের পর থেকে প্রতিদিনই দিল্লিতে ১২০০’র বেশি নতুন সংক্রমণের খবর এসেছে।
এরই মধ্যে কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন, দিল্লি সরকারের পরিচালিত হাসপাতালগুলোতে শুধু স্থানীয়দেরই চিকিৎসা হবে। কিন্তু ভারতের রাজধানী, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, সেখানে এমন সংকীর্ণ নীতি প্রণয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯ জন। মারা গিয়েছেন ৭ হাজার ২০৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৪ হাজার ৯৫ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















