আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২২, ৮ জুন ২০২০
আপডেট: ০১:৪৫, ৯ জুন ২০২০
আপডেট: ০১:৪৫, ৯ জুন ২০২০
করোনা কেড়ে নিল সৌদি যুবরাজের প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সৌদি আরবের রাজপরিবারের এক যুবরাজ। রাজপরিবারের অনেকেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার যুবরাজ সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোষণা দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট।
যুবরাজের মৃত্যুর পরেই রাজ পরিবারের অনেক সদস্যই নিজ বাসভবন থেকে হাসপাতালে স্থানান্তরিত হয়ে করোনার চিকিৎসা নিচ্ছেন। এর আগে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানায়, রাজধানী রিয়াদের গভর্নর ফয়সাল বিন বানদার বিন আবদুল আজিজসহ সৌদি রাজ পরিবারের প্রায় দেড়শ যুবরাজের দেহে মহামারি করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
সৌদি আরবের চিকিৎসক নিজার বাহবরি বলেন, ‘জেদ্দা ও রিয়াদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’ তিনি জানান, প্রায় ১২শ’র বেশি করোনা রোগী আছেন, যাদের অবস্থা গুরুতর। তাদের ভেন্টিলেটর দিতে হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















