ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ৮ জুন ২০২০
আপডেট: ০১:৪২, ৯ জুন ২০২০

সিঙ্গাপুরে নতুন আক্রান্তদের অর্ধেকই উপসর্গবিহীন

সিঙ্গাপুরে বাড়ছে করোনা সংক্রমণ। তবে এবার নতুন আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই উপসর্গবিহীন। ফলে দেশটির  সরকার এই ব্যাপারে চিন্তিত আছে।

করোনা মোকাবিলায় গঠিত সিঙ্গাপুরের টাস্কফোর্সের সহ-প্রতিষ্ঠাতা লরেন্স ওং বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন,  আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, উপসর্গযুক্ত একজন রোগীর সঙ্গে উপসর্গবিহীন রোগীও একজন পাওয়া যাচ্ছে। মূলত এ কারণেই আমাদের সবকিছু পুনরায় চালু করার পরিকল্পনাগুলো নিয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

৫৭ লাখ বাসিন্দার দেশে এরই মধ্যে ৩৮ হাজারের বেশি মানুষকে করোনা আক্রান্ত করেছে। দুই মাসের লকডাউনের পর গত সপ্তাহে কিছু স্কুল এবং ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেয় সিঙ্গাপুর।লকডাউন শিথিল করা হলেও এখনও অনেকে বাসা থেকেই অফিস করছেন।

আমাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এখনও অ্যাসিম্পটোমেটিক রোগী রয়েছে; যারা কমিউনিটিতে ছড়িয়ে পড়েছেন। কিন্তু আমরা তাদের শনাক্ত করতে পারছি না। ওং বলেন, আমরা কেন দ্রুত অর্থনীতি চালু করছি না, সেব্যাপারে লোকজন কথা বলছে।

এখন পর্যন্ত দেশটিতে কতসংখ্যক মানুষ এই ভাইরাসটিকে নীরবে বহন করছেন সেব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি। করোনার উৎপত্তিস্থল চীনেও উপসর্গবিহীন অন্তত ৩০০ রোগী শনাক্ত হয়েছিলেন। শরীরে কোনও উপসর্গ না দেখা দিলেও অন্যদের মাঝে নীরবে এই ভাইরাসটির বিস্তার ঘটিয়েছেন তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়