ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৭, ৯ জুন ২০২০
আপডেট: ০২:৩০, ৯ জুন ২০২০

নিউজিল্যান্ড করোনামুক্ত হওয়ায় আনন্দে নেচেছিলেন জেসিন্ডা

প্রায় দুই মাস বিধি-নিষেধের পাশাপাশি সাত সপ্তাহের কঠোর লকডাউন মেনে করোনা মোকাবিলায় সফল নিউজিল্যান্ড,আর নিজ দেশের করোনামুক্তির আনন্দে নেচেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

কিউই এই প্রধানমন্ত্রী বলেন, যখন তিনি জানতে পান যে, নিউজিল্যান্ডে আর কোনও করোনা রোগী নেই, তখন দুই বছরের কন্যাশিশু নিভেকে চমকে দিয়ে নেচেছেন তিনি। জেসিন্ডা বলেন, সে একটু অবাক হয়েছিল। সে অবাক হচ্ছিলো লাউঞ্জের আশপাশে তিনি কেন নাচছেন।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, যদিও এখনও কাজটি শেষ হয়নি। তারপরও এটি যে মাইলফলক তা অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে, আমরা নিউজিল্যান্ডে ভাইরাসটির সংক্রমণ নির্মূল করতে সক্ষম হয়েছি। কিন্তু এটি একটি নির্দিষ্ট সময়ের কাজ নয়; এটি একটি টেকসই প্রচেষ্টা।

গত ফেব্রুয়ারির শেষের দিকে দেশটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ভাইরাসটিতে মারা যান মাত্র ২২ জন। এখন পর্যন্ত সেখানে মাত্র ১ হাজার ১৫৪ জন করোনা রোগী পাওয়া যায়।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়