আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২০
নিউজিল্যান্ড ছাড়া করোনামুক্ত হয়েছে আরও ৮ টি দেশ
করোনাভাইরাস হানা দিয়েছে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে। বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন বিপদের মধ্যেই চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।
দেশটি এখন করোনামুক্ত। ফলে তুলে নেয়া হচ্ছে সবধরনের নিষেধাজ্ঞাও। এ নিয়ে বিশ্ববাসীর প্রশংসায় ভাসছে দেশটি।
তবে করোনাকে বিদায় করেছে শুধু নিউজিল্যান্ড নয়। এই তালিকায় রয়েছে আরও ৮ টি দেশ। সেগুলো হলোঃ
মন্টেনিগ্রো:
ইউরোপের দেশগুলোর মধ্যে সবার শেষে করোনা পৌঁছেছিল মন্টেনিগ্রোতে। গত ১৭ মার্চ প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায় ৬ লাখ ২২ হাজার জনসংখ্যার দেশটিতে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২৪ জনে। তবে সেখানেই শেষ। সংক্রমণ শুরুর মাত্র ৬৮ দিনের মধ্যই নিজেদের করোনামুক্ত ঘোষণা করে দেশটি।
ইরিত্রিয়া:
দেশটিতে জনসংখ্যা ৬০ লাখের মতো। গত ২১ মার্চ নরওয়ে-ফেরত এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে সেখানে। এরপর সংক্রমণ কিছুটা ছড়ালেও মাত্র ৩৯ জনেই আটকে যায় তা। গত ১৫ মে করোনামুক্তির ঘোষণা দিয়েছে ইরিত্রিয়া।
পাপুয়া নিউ গিনি:
দেশটিতে গত ২০ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরের চার সপ্তাহে সেখানে আক্রান্ত হন আরও সাতজন। ৪ মে’র মধ্যেই অবশ্য সুস্থ হয়ে ওঠেন সবাই। এরপর আর কেউ আক্রান্ত হননি। প্রায় ৮১ লাখ জনসংখ্যার দেশটি সংক্রমণ প্রতিরোধে নিয়েছিল কড়া ব্যবস্থা ।
সিশেলস:
ভারত মহাসাগরীয় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিল মাত্র ১১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন সবাই। ৯৭ হাজার জনসংখ্যার এ দেশে প্রথম করোনা ধরা পড়ে ১৪ মার্চ।
হলি সি:
ছোট্ট নগররাষ্ট্রটিতে মাত্র ১২ জন আক্রান্ত হয়েছিলেন করোনায়। ৬ জুনের মধ্যে করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন সবাই। সংক্রমণ শুরুর পরপরই সব ধরনের পর্যটন নিষিদ্ধ করেছিল দেশটি।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস:
ক্যারিবিয়ান দেশটি করোনামুক্ত হয়েছে গত ১৯ মে। ২৪ মার্চ নিউইয়র্ক-ফেরত দুইজনের মাধ্যমে সেখানে প্রথম সংক্রমণ শুরু হয়। এর পরপরই বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান, অনাবশ্যক সব ব্যবসাপ্রতিষ্ঠান। মাত্র ১৫ জন আক্রান্ত হয়েছিলেন ৫২ হাজার জনসংখ্যার দেশটিতে। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন সবাই।
ফিজি:
দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেয়া হয় সবধরনের বিমান চলাচল। দেশটিতে মোট ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের সবাই সুস্থ হয়ে ওঠার পর গত ২০ এপ্রিল নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছে ফিজি।
পূর্ব তিমুর:
দেশটিতে ২১ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরপর বন্ধ করে দেয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান, নিষিদ্ধ করা হয় জনসমাবেশ, বিদেশফেরতদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়। দেশটিতে মোট ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত ১৫ মে তাদের শেষ রোগীটিও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
এইসকল দেশ করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলেছে। ফলে এখন তারা করোনামুক্ত।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















