আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৪, ৯ জুন ২০২০
উপসর্গবিহীনদের নিয়ে তেমন চিন্তা নেই- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সম্প্রতি উপসর্গ ছাড়াই অনেকে করোনাভাইরাস পজিটিভ হচ্ছেন। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উপসর্গবিহীন ব্যক্তিদের মাধ্যমে ভাইরাস তেমনভাবে সংক্রমিত হয় না।
তাদের মতে, উপসর্গবিহীনদের নিয়ে খুব বেশি চিন্তা না করে এখন উপসর্গ দেখা দেয়া রোগীদের শনাক্ত করে আলাদা রাখাটাই গুরুত্বপূর্ণ।
সোমবার( ৮ জুন) ডব্লিউএইচও’র এমার্জিং ডিজিজেস অ্যান্ড জুনোসিস ইউনিটের প্রধান ডা. মারিয়া ভ্যান কারখোভ জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে দেখা যাচ্ছে, উপসর্গবিহীন ব্যক্তিরা দ্বিতীয় কাউকে আক্রান্ত করেছেন এমন ঘটনা অত্যন্ত বিরল।’
এর আগে অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন উপসর্গবিহীন করোনা রোগীরা এ প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের বড় মাধ্যম হয়ে উঠতে পারেন।
ডা. মারিয়া বলেছেন, উপসর্গবিহীনদের নিয়ে দুশ্চিন্তা না করে বিভিন্ন দেশের সরকারগুলোকে এখন উপসর্গযুক্ত রোগী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে আলাদা করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















