আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৬, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৬, ৯ জুন ২০২০
ভারতে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃত্যু
ভারতে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যেখানে করোনা দ্রুতগতিতে ছড়াচ্ছে তারই মধ্যে সেখানে সোমবার থেকে শুরু হয়েছে আনলক প্রথম পর্ব।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৮৭ জন, যা এখন পর্যন্ত একদিনে রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩১ জন। এটিও একদিনে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৬ জন। ভারতে এপর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজার ২১৫ জন।
দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ এরই মধ্যে আক্রান্তের সংখ্যায় চীনকে, আর মৃত্যুর সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। সরকারি হিসাবে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮, মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্ত ৩৩ হাজার ২২৯ জন, মৃত্যু ২৮৬ জনের। দিল্লিতে আক্রান্ত ২৭ হাজার ৯৪৩ জন, মারা গেছেন ৮৭৪ জন। গুজরাটে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৫, মৃত্যু ১ হাজার ২৮০ জনের।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















