আন্তর্জাতিক ডেস্ক
করোনার ‘ইনহেলার ভ্যাকসিন’ আসছে আগস্টে: অক্সফোর্ডের গবেষক
ফাইল ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসের ইনহেলার ভ্যাকসিন আগস্টে বাজারে আসছে বলে জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক দল। এই ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করতে পারবে মানুষ।
আগস্টের শুরুর দিকে এটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ৮০ শতাংশ আত্মবিশ্বাসী তারা।
এক অনলাইন বক্তব্যে এ কথা বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের অধ্যাপক অ্যাড্রিয়ান হিল। তিনি ইনহেলার ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বে আছেন। দ্য আইরিশ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক হিল বলেন, আমরা ধারণা করছি আগস্টের প্রায় কাছাকাছি সময়ে এই ভ্যাকসিন আসতে পারে।
এর আগে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাজ্যে আক্রান্তের হার দ্রুত কমে গেলে গবেষণার গতিও কমে যাবে। কারণ যদি খুব কমসংখ্যক স্বেচ্ছাসেবী ভাইরাসে আক্রান্ত হন, তবে ভ্যাকসিন পরীক্ষা করে দ্রুত নিখুঁত পর্যালোচনা করা যাবে না। ভ্যাকসিনটি কার্যকর কি না, তা বলা যাবে না।
এদিকে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, ভ্যাকসিন কার্যকর হলেই তারা ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে।
কোম্পানিটির প্রধান নির্বাহী পাস্কাল সারিওট বলেন, তাদের তৈরি ‘এজেডডি১২২’ ভ্যাকসিনটি কার্যকর কি না, তা আগস্টের মধ্যেই জানা যাবে।
মাইক্রোসফটের চেয়ারম্যান ও বিলিয়নেয়ার বিল গেটস এই ভ্যাকসিন তৈরির প্রজেক্টে গুরুত্বপূর্ণ তহবিল দিয়েছেন।
যুক্তরাজ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এছাড়া ভ্যাকসিন সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
আইনিউজ/এসবি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















