আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ৯ জুন ২০২০
মারা গেছেন বুরুন্ডির প্রেসিডেন্ট
মারা গেছেন পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা যায়।
মঙ্গলবার দেশটির সরকারি এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অসুস্থতা বোধ করায় শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হলেও সোমবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তাকে বাঁচানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ।মৃত্যুকালে তার বয়স ৫৫ বছর হয়েছিল।
২০০৫ সালে ক্ষমতায় আসা পিয়েরে কুরুনজিজার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল। গত মাসে দেশটির নির্বাচনে জয়ী দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল তার।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















