আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৩:৪৯, ১১ জুন ২০২০
জামিনের জন্য লাগবে মিলিয়ন ডলার
জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ অফিসার ডেরেক চাওভিনের জামিনের জন্য শর্ত বেঁধে দিলেন যুক্তরাষ্ট্রের হেনেপিন কাউন্টির বিচারক জ্যানিস রেডিং।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে পুলিশ হেফাজতে নিহত হন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড। ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ,শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি পুলিশি দমনের বিপরীতে চলছে ভাঙচুর,অগ্নিসংযোগ ও সংঘর্ষও। কারফিউ জারি আর বিশেষ বাহিনী নামিয়েও লোকজনকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না।
জর্জের হত্যাকারী ৪৪ বছর বয়সী পুলিশ অফিসারের নাম ডেরেক চাওভিন। জর্জ ফ্লয়েডকে হত্যার পর তাকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট ওয়াক পার্ক হেইটস কারাগারে বন্দি রয়েছেন।
সোমবার ভার্চুয়াল শুনানিতে যুক্তরাষ্ট্রের হেনেপিন কাউন্টির বিচারক জ্যানিস রেডিং তার জামিনের জন্য অর্থ ধার্য করেন।
বিবিসির খবরে বলা হয়, বিচারক বলেছেন, শর্তসাপেক্ষে জামিন নিতে চাইলে ১০ লাখ ডলার পরিশোধ করতে হবে অভিযুক্ত পুলিশ অফিসার। আর নিঃশর্ত জামিন চাইলে গুণতে হবে ১২ লাখ ৫০ হাজার ডলার।
তার জামিনের শর্তগুলোর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা এবং নিহতের পরিবারের সঙ্গে কোনও ধরনের যোগাযোগের চেষ্টা করতে পারবে না। এছাড়া আগ্নেয়াস্ত্র থাকলে তা জমা দিতে হবে। অন্য কোনো দেশের ভিসা কিংবা পাসপোর্ট রাখা যাবে না।
১৫ মিনিটের শুনানিতে ডেরেক চাওভিন কোনো কথা বলেননি। হ্যান্ডকাফ পরা অবস্থা তাকে একটি ছোট টেবিলের সামনে বসে থাকতে দেখা গেছে।
এদিকে আদালত যে শর্ত দিয়েছেন তার বিরোধিতা করেননি ডেরেক চাওভিনের অ্যাটর্নি এরিক নেলসন। তবে তার জামিনের বিরোধিতা করেন মিনেসোটার সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথু ফ্র্যাঙ্ক।
জেএ/আই নিউজ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















