ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১০ জুন ২০২০

স্বাস্থ্যবিধি অমান্য, সৌদির ৭১ মসজিদ বন্ধ ঘোষণা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন শেষে সৌদি আরবে সীমিত আকারে মসজিদ খুলো দেয়া হয়েছে। তবে সেখানে স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ না মানায় ৭১টি মসজিদ ফের বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল শায়েখ আল আরাবিয়াকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি মসজিদ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ জন্য ৭০টির বেশি মসজিদ আবার বন্ধ করে দেয়া হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে চলতি বছরে হজ যাত্রীদের সংখ্যা কাটছাঁট করে হজ পালনের অনুমতি দেয়া হতে পারে।

সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। অধিকাংশ হজযাত্রী জেদ্দা হয়েই মক্কায় যান। সেই জেদ্দায়ও লকডাউন ঘোষণা করা হয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়