ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১০ জুন ২০২০

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ৫৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উত্তর-পূর্ব নাইজেরিয়ার সন্ত্রাসী হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বন্দুকধারীরা দেশটির গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। 

গ্রামের এক স্থানীয় নেতা জানিয়েছেন, এখনো কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

সংবাদ সংস্থা অ্যাজেন্সি এএফপি জানিয়েছে, এ হামলায় ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যে এ ঘটনায় ৬৯ জনকে হত্যা করা হয়েছে। 

গণমাধ্যমটি আরো জানিয়েছে, জঙ্গিরা তাদের গতিবিধির বিষয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ভাগাভাগি করার সন্দেহ করেছিল গ্রামবাসীদের। এ কারণেই তারা হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়