আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:২৮, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:২৮, ১০ জুন ২০২০
করোনামুক্ত দেশের তালিকায় এবার তানজানিয়া
নিউজিল্যান্ডসহ ৯ টি দেশের পর এবার আরেকটি দেশ করোনামুক্ত হয়েছে। দেশটির নাম তানজানিয়া। পূর্ব আফ্রিকার এই দেশটি করোনামুক্ত বলে ঘোষণা দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি।
সোমবার (৮ জুন) রাজধানী দোদোমা’র একটি চার্চে দেওয়া ভাষণে তার দেশ করোনাভাইরাস মুক্ত বলে দাবি করেন ম্যাগুফুলি।
তিনি বলেন, 'ঈশ্বর তানজানিয়ার সঙ্গে রয়েছেন, তাই এদেশে শয়তানের সব কূটকচাল বিফল হবে। এ কারণে করোনাও এখানে পরাজিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি আনন্দিত হয়েছে যে, দেশের নেতারা সবার আগে সৃষ্টিকর্তাকে রেখেছেন। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন। করোনা রোগটি দেশ থেকে নির্মূল করা হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস চিকিৎসায় দেশটির কৌশল নিয়ে ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তানজানিয়া দুই মাস ধরে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। গত ২৯ এপ্রিল দেশটি সবশেষ তথ্য প্রকাশ করে। ওইদিন প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশটিতে ৫০৯ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত সপ্তাহে তানজানিয়ার প্রেসিডেন্ট জানান, তার দেশের সবচেয়ে বড় শহর দারুস সালামে ৪ জন করোনা রোগীর চিকিৎসা চলছে।
গত মাসে তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানায়, দারুস সালামের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে। ফলে সেখান থেকে আরও বেশি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ম্যাগুফুলি দেশবাসীকে বেশি বেশি প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। ওইসময় তিনি দেশবাসীকে স্বাভাবিক জীবন-যাপনেরও আহ্বান জানিয়েছিলেন।
তানজানিয়ার নাগরিকরা তাদের প্রেসিডেন্টের এ ঘোষণার প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন। প্রেসিডেন্টের এ ঘোষণায় খুব শীঘ্রই ফের অর্থনীতি চাঙ্গা হবে ও ব্যবসা বাণিজ্য ও চাকরি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















