বিশ্ব
প্রকাশিত: ১১:৫৫, ১০ জুন ২০২০
লাদাখ থেকে সেনা ‘সরিয়ে নিল’ চীন-ভারত
সীমান্তবর্তী লাদাখের বেশ কিছু এলাকা থেকে সমঝোতার মাধ্যমে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে চীন ও ভারতের সেনাবাহিনী।
মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে বুধবার আলোচনার আগেই এমন খবর আসলো।
প্যাংগং সো লেক এলাকা ছাড়া চীনা সেনাবাহিনী দুই থেকে তিন কিলোমিটার সরে গিয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
অন্যদিকে, ভারতও তাদের কিছু সংখ্যক সেনা ও যানবাহন ওই এলাকা থেকে সরিয়ে নিয়েছে।
সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি সপ্তাহে আলোচনা হতে চলেছে দুই দেশের সেনাবাহিনীর। পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালোয়াঁ), পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং গুরুত্বপূর্ণ এলাকায় আলোচনা হতে পারে।
চীনের সেনাদের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যেই চুসুলে পৌঁছেছে ভারতীয় সেনা প্রতিনিধি দল।
এর আগে সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ‘যত দ্রুত সম্ভব’ চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রস্তাবনা চায় ভারত।
পূর্ব লাদাখে গত সপ্তাহে দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি হওয়া নিয়ে গত সপ্তাহে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের আলোচনাকে ‘ইতিবাচক’ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ ও ৬ মে প্যাংগং লেক এলাকায় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে বিচ্ছিন্ন লড়াইয়ের পরেই সীমান্তে উত্তেজনা ছড়ায়। দুপক্ষই অতিরিক্ত মোতায়েন করে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















