আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ১০ জুন ২০২০
আক্রান্তের দিক থেকে উহানকে ছাড়িয়েছে মুম্বাই
করোনার উৎপত্তিস্থল উহানকে ছাড়িয়ে গেলও ভারতের রাজধানী মুম্বাই। মুম্বাইয়ের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার।
কয়েকদিন আগে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছিল মহারাষ্ট্র। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার মহারাষ্ট্রে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। এর মধ্যে মুম্বাইয়েরই রয়েছেন ৭০০ জন।
রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯১৪ জন। সংক্রমণ বাড়ছে দিল্লিসহ অন্যান্য রাজ্যগুলোতেও।
ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ হতে সময় নিয়েছিল ১১০ দিন। পরবর্তী ১ লাখ সংক্রমিত হয় মাত্র ১৫ দিনে।
দিন দিন সেখানে আক্রান্ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন রোগ ছড়ানোর এখন যা গতি, তাতে এই সংখ্যাটা ২ থেকে ৩ লাখে পৌঁছাতে আর সপ্তাহখানেক লাগতে পারে ।
এরই মধ্যে সোমবার থেকে দেশটিতে ‘আনলক-১’ পর্ব চলছে। ফলে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এতে সংক্রমণ আরও বাড়ার আশংকা করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















