ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ১০ জুন ২০২০

ব্রিটেনে করোনায় সঠিক মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি!

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৪০ হাজারে। কিন্তু দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস বলছে করোনাভাইরাসে সঠিক মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গত ২৯ মে পর্যন্তই ৪৬ হাজার ৪২১ জনের মৃত্যু হয়। তাদের দাবি, সব মিলিয়ে ব্রিটেনে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ব্রিটেনের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের (ডিএইচএসসি) হিসাবে দেশটিতে এখন পর্যন্ত ৪০ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে।

দুইটি প্রতিষ্ঠানের তারতম্যের ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম বলছে, ডিএইচএসসি শুধু সেইসব মৃত রোগীর হিসাব প্রকাশ করছে, যারা মারা যাওয়ার আগে কভিড-১৯ পজিটিভ হয়েছেন। ময়নাতদন্তের পর যাদের ফলাফল পজিটিভি আসছে, তাদেরটা বিবেচনায় নিচ্ছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়