ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:২৯, ১০ জুন ২০২০

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে নেতৃত্ব দেবেন প্রথম কৃষ্ণাঙ্গ অফিসার

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেলেন জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র। প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির সুসজ্জিত বিমানবাহিনীর নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার সিনেটে জেনারেল চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তোলা প্রস্তাব ৯৮-০ ভোটে পাস হয় মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে। এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন পেন্স।

ডোনাল্ড ট্রাম্পও টুইট করে লিখেছেন- “এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন।” জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশ প্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সিদ্ধান্তটি এমন সময় আসলো, যখন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল সময় পার করছে যুক্তরাষ্ট্র।

ব্রাউন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় শাখার কমান্ডারের দায়িত্বে আছেন। ৫৭ বছর বয়সী এই জেনারেল দ্বিতীয় আফ্রিকান আমেরিকা হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের তালিকায় নাম লেখালেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়