আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৮, ১০ জুন ২০২০
পশ্চিমবঙ্গে ৫০ হাজার মসজিদের ফটক খুলে দেওয়া হয়েছে
ভারতে করোনা সংক্রমণ কমছে না। বরং প্রতিদিন প্রায় ১০ হাজারের মতো আক্রান্ত শনাক্ত হচ্ছেন। এরই মধ্যে দেশটি লকডাউন তুলে দিয়েছে, যার ফলে খুলছে দোকানপাঠ,ব্যবসা প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে কয়েক হাজার মসজিদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সেখানকার ধর্মপ্রাণ মুসলিমদের জন্য একে একে খুলে দেওয়া হচ্ছে সব মসজিদের ফটক। বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন।
গত ১ জুন থেকে রাজ্যের সব ধর্মীয় স্থান জনসাধারণের জন্য খুলে দেওয়ার অনুমতি দেয় পশ্চিমঙ্গের তৃণমূল সরকার। ওই নির্দেশ অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মসজিদ খুলে দেওয়া হয়েছে। প্রশাসনিক নির্দেশিকায় বিভিন্ন ধর্মীয় স্থানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত আরোপ করা হয়েছে।
তবে সরকারি ছাড়পত্র মিললেও এখনই ভক্তদের জন্য সদর দরজা খুলছে না দক্ষিণেশ্বরের শতাব্দীর প্রাচীন কালী মন্দির। মন্দির কর্তৃপক্ষ বলছে, কমিটির সদস্যদের নিয়ে মহড়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মোটামুটি একই অবস্থান কালীঘাট মন্দিরেও। সেখানকার মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে, মন্দিরে প্রবেশ ও প্রস্থানের সময় দর্শণার্থীরা যাতে কোনও রকম অসুবিধায় না পড়েন সেজন্য চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এরপরেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মসজিদ খুললেও মানতে হবে নির্দেশনা। প্রতিবারে ১০ জনের বেশি মানুষকে একসঙ্গে নামাজ পড়তে মসজিদ চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। ছোট আকারের মসজিদে জায়গার অভাবে একবারে ৫ থেকে ১০ জনের বেশি মানুষকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ব্যবস্থা করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের। মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব বিধিও।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















