আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪০, ১১ জুন ২০২০
আপডেট: ০২:৫৫, ১১ জুন ২০২০
আপডেট: ০২:৫৫, ১১ জুন ২০২০
কলম্বাসের ভাস্কর্যে আগুন, অতঃপর লেকে নিক্ষেপ
মিনিয়াপোলিসের রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে এক শ্বেতাঙ্গ পুলিশ তার হাঁটু দিয়ে চেপে শ্বাসরোধ করে খুনের ঘটনায় এখনও জ্বলছে আমেরিকা। গণরোষে হোয়াইট হাউস পর্যন্ত থরথর করে কাঁপছে। স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে পর্যন্ত বাঙ্কারে গোপন আশ্রয়ে যেতে হয়েছিল।
আর এবার আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।স্থানীয় সময় ৯ জুন মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার রিচমন্ডে ও বোস্টনের আটলান্টিক অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।
ভার্জিনিয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কলম্বাসের ভাস্কর্যটি লেকের পানিতে ফেলে দেয়া হয়। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রায় দুই ঘণ্টা ধরে শহরের বায়ার্ড পার্ক এলাকায় বিক্ষোভের পর দড়ি দিয়ে বেঁধে টেনে আমেরিকা মহাদেশের আবিষ্কারক হিসেবে পরিচিত কলম্বাসের ভাস্কর্যটি উপড়ে ফেলে বিক্ষোভকারীরা। এ সময় সেখানে স্প্রে পেইন্ট করে 'কলম্বাস গণহত্যার প্রতিনিধিত্ব করে' লিখে দেয় তারা। এরপরই ভাস্কর্যটিকে পুড়িয়ে লেকের পানিতে ফেলে দেয় বিক্ষোভকারীরা।
১৯২৭ সালের ডিসেম্বরে ভার্জিনিয়ার ভাস্কর্যটি কলম্বাসের প্রতি উৎসর্গ করা হয়েছিল। দেশটির দক্ষিণাঞ্চলে এটিই ছিল তার স্মরণে প্রথম কোনও স্থাপত্য।
এদিকে বোস্টনের আটলান্টিক অ্যাভিনিউয়ের ওয়াটারফ্রন্ট পার্কে অবস্থিত কলম্বাসের মূর্তিটি বুধবার ভোরের দিকে মাথা কাটা অবস্থায় পাওয়া যায়। এবং ভাস্কর্যের চিত্রগুলো স্মৃতিস্তম্ভের পাশের মাটিতে পড়ে ছিল।
ঘটনার সময় পুলিশ উপস্থিত না থাকলেও এসব ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, ১৪৯২ সালের ১২ অক্টোবর ইতালীয় নাগরিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। স্পেনের তৎকালীন রাণীর দেয়া অর্থায়নে এই ভূখণ্ডে অবতরণ করেন তিনি। তবে সমালোচকদের অনেকেই তাকে আমেরিকায় ইউরোপীয় উপনিবেশবাদের হোতা এবং স্থানীয় আদিবাসীদের ওপর গণহত্যার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করে থাকেন ।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















