ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩০, ১১ জুন ২০২০
আপডেট: ০৩:৪৫, ১১ জুন ২০২০

সাক্ষ্য দিয়েছেন জর্জ ফ্লয়েডের ছোট ভাই

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের ছোট ভাই ফিলোনিস ফ্লয়েড বুধবার মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউসটনে জর্জ ফ্লয়েডের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর একদিন পরই মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে আসেন জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড।

এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ফিলোনিস ফ্লয়েড। তিনি যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসারদের বর্ণবিদ্বেষী আচরণ পরিবর্তনের জন্য পুলিশ বিভাগে সংস্কার দাবি করেন ।

কংগ্রেসে উপস্থিত হয়ে ফিলোনিস ফ্লয়েড বলেন, ’আমি এখানে এসেছি এটি বলার জন্য যে আমাদের বেদনা কমান। আমি বোঝাতে পারবোনা যে এটি আমাদের কত মর্মাহত করে যখন আপনার বড় ভাই যাকে আপনি আপনার পুরো জীবনভর দেখেছেন সেই মারা গেছেন। জর্জ সাহায্য চেয়েছিল কিন্তু তাকে অবজ্ঞা করা হয়েছে। আমি আপনাদের যে আহ্বান জানাচ্ছি দয়া করে সেটি শুনুন।’

২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড (৪৬) কে গ্রেফতার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ৪০টিরও বেশি শহরে জারি করা কারফিউর মধ্যেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মানুষ।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়