বিশ্ব ডেস্ক
করোনাভাইরাস
একদিনেই ৫ হাজার মৃত্যু, আক্রান্ত প্রায় দেড় লাখ
ফাইল ফটো
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ১৯ হাজার ছুঁইছুঁই করছে আর আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে মাত্র সাড়ে পাঁচ মাস। যার মধ্যে গতকাল একদিনেই মারা গেছেন ৫ হাজার ২৪৩ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৩৩ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
বুধবার সকাল আটটা পর্যন্ত সংস্থাটির তথ্যানুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ১৮ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩০ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ১২৮ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৩১৯ জনের মৃত্যু ও ১ লাখ ৫৫ হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৫৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ১২ জন। আর সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯০০ জন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















