আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ১১ জুন ২০২০
লাতিন আমেরিকায় বাড়ছে মৃতের সংখ্যা
করোনাভাইরাসে বর্তমান হটস্পট লাতিন আমেরিকা। সেখানে করোনা দ্রুতগতিতে ছড়াচ্ছে। সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকার অঞ্চলটিতে এর মধ্যে ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ব্রাজিল। এরপর সবচেয়ে বেশি সংক্রমণ মেক্সিকোতে। দেশটিতে বুধবার রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে।
ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন। যাদের মধ্যে মারা গেছেন ৩৯,৭৯৭ জন। মৃতের তালিকায় তৃতীয় শীর্ষে দেশটি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৭৪ জন ব্যক্তি।
দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল মেক্সিকোতে রেকর্ড ৪ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে সেখানে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ ২৯ হাজার।
ব্রাজিলের পর লাতিন আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পেরুতে।দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের অধিক। নতুন ১৬৫ মৃত্যু নিয়ে পেরুতে মোট মারা গেছেন ৫ হাজার ৯০৩ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















