আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ১১ জুন ২০২০
আপডেট: ১৫:২৭, ১১ জুন ২০২০
আপডেট: ১৫:২৭, ১১ জুন ২০২০
ভারতে আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ৮০ হাজার
এশিয়ার মধ্যে করোনা সবচেয়ে বেশি আক্রান্ত করেছে ভারতকে। দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৯ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরই সাথে মারা গেছে ৩৫৭ জন।
এ নিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জনে দাড়িয়েছে। দেশটিতে টানা গত ৯ দিন ধরে ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।
দেশটির সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে ৫০ লাখের বেশি মানুষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। বুধবার একদিনে রেকর্ড ১ লাখ ৫১ হাজার ৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৮ হাজার ১০৭ জন। তবে মৃতদের অধিকাংশই মহারাষ্ট্র প্রদেশের বাসিন্দা। মহারাষ্ট্রে করোনায় মারা গেছেন ৩ হাজার ৪৮৩ জন। দেশটিতে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মহারাষ্ট্রের মুম্বাই।
বুধবার করোনা আক্রান্তের সংখ্যায় এই ভাইরাসটির উৎস চীনের হুবেই প্রদেশের উহানকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৫৪ জন নিয়ে এই রাজ্যে করোনা আক্রান্ত পেরিয়েছে ৯৪ হাজার। এরমধ্যে মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৬৭ এবং মারা গেছেন ১ হাজার ৮৫৭ জন।
ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ৯০ হাজারের কাছাকাছি পৌঁছালেও ইতোমধ্যে দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন প্রায় অর্ধেক রোগী। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















