ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ১১ জুন ২০২০

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবার ভার্চুয়াল পদ্ধতিতে

করোনাভাইরাসের কারণে বদলে যাচ্ছে সব। সেইরকম এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনও পাল্টে যাচ্ছে।

প্রথমবারের মতো এই বছর ভার্চুয়াল পদ্ধতিতে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে।  বুধবার আন্তর্জাতিক সংস্থাটির সভাপতি এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ।

জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছেন নাইজেরিয়ার তিজানি মুহাম্মাদ-বন্দ। চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই অধিবেশনের তারিখ নির্ধারিত রয়েছে, যাতে বিশ্বনেতাদের আগে থেকে রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে।

মুহাম্মাদ বন্দে লেখেন, আমি ধারণা করছি, বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে অধিবেশন আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এই মহামারি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় বিরাজমান থাকতে পারে।

তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সম্বলিত (এম্বারগুয়েড) সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচ দিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়