আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ১১ জুন ২০২০
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে অভিযুক্ত এক পুলিশের জামিন
যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে অভিযুক্ত এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ছাড়া পেয়েছেন। জানা গেছে, ৭ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন।
বুধবার রাতে থমাস লেন নামের ৩৭ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা জেল থেকে ছাড়া পান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আমেরিকায় গত ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে চার পুলিশ মিলে হত্যা করেন। ঘটনার পরপর আন্দোলন শুরু হলে চারজনকেই অভিযুক্ত করা হয়। ফ্লয়েড জাল নোট ব্যবহার করে সিগারেট কিনছিলেন কি না পুলিশ তা তদন্ত করতে গিয়ে তাকে আটক করে।
এক ভিডিওতে দেখা যায় একজন শ্বেতাঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এবং সেসময় ফ্লয়েডকে মাটিতে ফেলে বেশ কয়েক মিনিট ধরে তার হাঁটু দিয়ে গলা চেপে ধরে আছেন। ফ্লয়েড বারবার তাকে বলছেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না। আরেকটি ভিডিওতে দেখা যায় আরও তিন পুলিশ তার গলায় হাঁটুচেপে ধরেছেন।
এই ব্যাপারে মুক্তি পাওয়া থমাসের আইনজীবী বলেন, হত্যাকাণ্ডের সময় তার ক্লায়েন্ট ফ্লয়েডকে সাহায্যের চেষ্টা করেছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















