ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১২ জুন ২০২০

মানবদেহে প্রথম অ্যান্টিবডি ককটেল প্রয়োগ

ফাইল ফটো

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে এই প্রথম করোনাভাইরাসের অ্যান্টিবডি ককটেলের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। দেশটির বিখ্যাত ফার্মাসিউটিক্যালস রেজিনেরন এই ওষুধটি নিয়ে পরীক্ষা শুরু করেছে। এই অ্যান্টিবডি ককটেল একই সঙ্গে করোনা রোগীকে সুস্থ করে তুলবে, পাশাপাশি এ ভাইরাস প্রতিরোধও করবে।

বৃহস্পতিবার রেজিনেরন জানায়, বুধবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় ওই অ্যান্টিবডি ককটেলের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। শতভাগ কার্যকরের আশাও করছেন গবেষকরা। খবর সিএনএন

চার ধরনের ব্যক্তিদের ওপর অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করা হয়েছে। প্রথমত যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের ওপর প্রয়োগ করা হচ্ছে। এছাড়া যাদের রোগের লক্ষণ রয়েছে তবে হাসপাতালে ভর্তি করা হয়নি, যেসব ব্যক্তি সুস্থ আছেন কিন্তু অসুস্থ হওয়ার উচ্চ ঝুঁকিতে এবং স্বাস্থ্যকর ব্যক্তিরা যারা অসুস্থ ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে এসেছেন তাদের ওপরও প্রয়োগ করা হচ্ছে।

এদিকে, যুক্তরাজ্য ও সুইডেনের গবেষকেরা কোভিড-১৯ চিকিৎসায় অ্যান্টিবডি চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বলে জানা গেছে। করোনা–সংক্রমিত রোগীদের ক্ষেত্রে এ চিকিৎসাপদ্ধতি জীবন রক্ষাকারী হতে পারে বলে দাবি করা হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়