ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ১২ জুন ২০২০

যুক্তরাজ্যকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় ৪র্থ স্থানে ভারত

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ।

গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে এখন মোট আক্রান্ত ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। নতুন আক্রান্ত নিয়ে যুক্তরাজ্যকে ছাড়িয়ে ৪র্থ স্থান দখল করল ভারত। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৪০৯ জনে। 

ভারতের আগে আছে রাশিয়া, ব্রাজিল এবং আমেরিকা। আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৮২৫। ব্রাজিলে সেই সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন। আর তৃতীয়ে স্থানে থাকা রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন।

ভারতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৫ জন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই ৯ হাজারের এর বেশি মানুষ করোনা শনাক্ত হচ্ছে। ঠিক এমন সময় ৫ম দফার লকডাউন শিথিল করেছে দেশটি। আর তাতেই সংক্রমণ হার আরও বেড়েছে।   

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়