ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১২ জুন ২০২০
আপডেট: ১৯:৪৩, ১২ জুন ২০২০

করোনা সংক্রমণ বৃদ্ধিতে বাংলাদেশ দশম: ডব্লিউএইচও

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই দেশে নতুন করে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা  বলছে, করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম।

ডব্লিউএইচও'র ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩টি নতুন সংক্রমণ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে। 

দ্বিতীয় স্থানে আছে  যুক্তরাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৩১৫টি আক্রান্ত শনাক্ত হয়েছে। ৯ হাজার ৯৯৬টি নিয়ে ভারত তৃতীয় ও ৮ হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।

পাঁচ হাজার ৮৩৪টি নতুন আক্রান্ত নিয়ে পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে । আর চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং ৩  হাজার ১৯০টি আক্রান্ত নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সংক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিকে, শুক্রবার দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ ৩ হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

ফলে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা ৮১ হাজার ৫২৩ জনে দাঁড়িয়েছে। এর সাথে মৃত্যুর মোট সংখ্যা  ১,০৯৫ ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়