আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১২ জুন ২০২০
আপডেট: ২১:২৫, ১২ জুন ২০২০
আপডেট: ২১:২৫, ১২ জুন ২০২০
ভারতে খাবারের অভাবে ৮০টি গরুর মৃত্যু
করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতে প্রথম থেকেই কড়া লকডাউন জারি করা হয়। ফলে সাধারণ মানুষ পড়ে বিরাট সমস্যায়। কিন্তু এই সমস্যার মুখোমুখি হয়েছে দেশটির গৃহপালিত পশুগুলোও।
নিউজ এইট্টিন এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চলমান লকডাউনে খাদ্যের অভাবে মারা গেছে ৮০টি গরু। সেসব গরুর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুরের পাল।
ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। যদিও ওই রাজ্যে আইন করে গো-রক্ষার কথা ঘোষণা করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি । কিন্তু ওই রাজ্যেই অনাহারে গবাদি পশুগুলোর এমন মৃত্যুতে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা।
হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রী কৃষ্ণ গোশালার মালিক জানান, তার গোশালায় ৮০টি গরু খাবারের অভাবে মারা গেছে। লকডাউনে সব গরুর যত্ন তারা নিতে পারেননি। এই অবস্থায় সরকারের সাহায্যও চেয়েছিলেন। কিন্তু কোনো সাড়া মেলেনি তাতে।
অভিযোগ, মৃত গরুগুলোর সৎকারের জন্যও কোনো জায়গা পাচ্ছেন না তারা। তাই গোশালার ভেতরই পচছে গরুগুলোর মৃতদেহ। ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির শাসনকালে গো-রক্ষা বড় ইস্যু হিসেবে কাজ করেছে। বিশেষ করে কট্টর হিন্দুত্ববাদী এই সরকারের গত কয়েক বছরে ভোটের রাজনীতিতে গরু ছিল প্রাসঙ্গিক বিষয়। কিন্তু এই ব্যাপারে কেউই কিছু বলছে না।
মালিক জানান, তার গোশালায় ১ হাজারের বেশি গরুর থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু ১ হাজার ৮৫০টি গরু সেখানে থাকায় সেগুলোর যত্ন নেওয়া যায়নি। এছাড়া আরো অনেক গরুর অবস্থা মরণাপন্ন। শরীর এত দুর্বল যে, খাবার দিলেও খেতে পারছে না।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















