আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০০, ১৩ জুন ২০২০
আপডেট: ০২:০৯, ১৩ জুন ২০২০
আপডেট: ০২:০৯, ১৩ জুন ২০২০
বিক্ষোভের জেরে রবার্ট বাডেন-পাওয়েলের স্ট্যাচুটি সরানো হবে
লন্ডনে বিক্ষোভকারীদের আক্রমণের লক্ষ্যবস্তুর তালিকায় থাকায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট বাডেন-পাওয়েলের স্ট্যাচুটি সরানো হবে।
২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড (৪৬) কে গ্রেফতার করতে গিয়ে নির্যাতন করেন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন। এতে সাবেক বাস্কেটবল খেলোয়াড় ফ্লয়েডের মৃত্যু হয়। প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব।বিক্ষোভে এখনও জ্বলছে আমেরিকা।বৈশ্বিক আন্দোলনে রূপ নেওয়া এই বিক্ষোভ থেকে রেহাই পায় নি বৃটেনও।
সম্প্রতি আমেরিকায় ভার্জিনিয়ার রিচমন্ডে ও বোস্টনে আমেরিকার আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
এরই প্রেক্ষিতে লন্ডনে বিক্ষোভকারীদের আক্রমণের লক্ষ্যবস্তুর তালিকায় থাকায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট বাডেন-পাওয়েলের স্ট্যাচুটি সরানো হবে।
স্থানীয় পুলিশের আশঙ্কা এটি যেকোনো সময় বিক্ষোভকারীদের হামলার শিকার হতে পারে।
লন্ডনের স্খানীয় বিসিপি কাউন্সিল জানিয়েছে, পুলিশের তথ্যের ওপর ভিত্তি করেই রবার্ট বাডেন-পাওলের ১২ বছরের পুরানো এই মূর্তিটি সাময়িকভাবে সরানো হচ্ছে। মূর্তিটির অপসারণ না হওয়া পর্যন্ত পুলিশ ২৪ ঘন্টা এটির নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এক বিবৃতিতে বিসিপির ডেপুটি নেতা মার্ক হাওল বলেছেন যে, হামলার সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে ওয়েবসাইটে মূর্তির তালিকা তৈরির পরে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের অনেকেরই অভিযোগ যারা রবার্ট বাডেন-পাওয়েল বর্ণবাদী, সমকামী এবং অ্যাডলফ হিটলারের সমর্থক ছিলেন।
রবার্ট বাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে থাকা অবস্থায় স্কাউটিং, মানচিত্র তৈরিতে দক্ষতা অর্জন করেছিলেন এবং অন্যান্য সৈন্যদের প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ দিতেন।
তিনি স্কাউটে নিজের জীবন উৎসর্গ করার লক্ষ্যে ১৯১০ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছিলেন। এরপর তরুণদের স্কাউটিংয়ে যোগ দিতে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ব ভ্রমণ করেন।
রবার্ট বাডেন পাওয়েল ১৯৪৯ সালে ৮৩ বছর বয়সে মারা যান।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















