আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০, ১৩ জুন ২০২০
আপডেট: ০২:৫১, ১৩ জুন ২০২০
আপডেট: ০২:৫১, ১৩ জুন ২০২০
‘আপনি বাঙ্কারে ফিরে যান’ -ট্রাম্পকে জেনি ডার্কেন
গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে পুলিশি নিষ্ঠুরতায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর জের ধরে আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়ে। নিউইয়র্ক, ওয়াশিটন ডিসি, সিয়াটলসহ প্রায় সব শহরই বিক্ষোভকারীদের দখলে রয়েছে।
বিক্ষোভকারীরা সিয়াটলের 'পুলিশমুক্ত' এলাকার নাম রেখেছেন 'ক্যাপিটল হিল অটোনমাস জোন'। ট্রাম্প সিয়াটলের মেয়রকে কঠোর ভাষায় বলেছিলেন, শহরের জমি পুনরুদ্ধার করুন। না হলে আমি হস্তক্ষেপ করব।
বিক্ষোভকারীদের তিনি বলেন, 'ডোমেস্টিক টেররিস্ট' অর্থাত্ দেশি সন্ত্রাসবাদী। প্রেসিডেন্ট টুইট করে বলেন, 'দিস ইজ নট এ গেম। কুত্সিত নৈরাজ্যবাদীদের থামাতেই হবে। এখনই থামাতে হবে। যা করার তাড়াতাড়ি করুন। মুভ ফাস্ট।'
প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় সিয়াটলের মেয়র জেনি ডার্কেন পালটা টুইট করেন, ‘আপনি বাঙ্কারে ফিরে যান’।
কিছুদিন আগেই হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়। সেদিন বিক্ষোভকারীদের তোপের মুখে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে হোয়াইট হাউসের মধ্যে এক গোপন জায়গায় নিয়ে যান। সিয়াটলের মেয়র সেই ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন।
ওদিকে ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসলেও টুইট করেন, যে ব্যক্তি প্রশাসন চালানোর পক্ষে সবচেয়ে অযোগ্য, তার কোনো ব্যাপারে নাক গলানো উচিত নয়। প্রেসিডেন্ট টুইট করা বন্ধ করুন।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















