বিশ্ব ডেস্ক
করোনায় মৃতের সংখ্যা চার লাখ ২৮ হাজার ছাড়ালো
ফাইল ফটো
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ২৩৬ জন। আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৩২ হাজার ৪৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ৫৬ হাজার ২৭২ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ১৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের।
মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ৯০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ৯০২ জন।
তৃতীয় স্থানে নেমেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৪৮১ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৯০৫ জন।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩০৫ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৩৭৪ জনের মৃত্যু ও ১ লাখ ৫৬ হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৭৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















