আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ১৩ জুন ২০২০
সর্বোচ্চ শনাক্তের দিনে ভারতে আক্রান্ত ছাড়াল ৩ লাখ
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লাখ। দেশটিতে ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা তিন লাখের ঘর অতিক্রম করল।
নতুনদের নিয়ে এখন ভারতে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৬০৩ জনে। এরই সাথে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৮৯০ জনে।
ভারতে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই রাজ্যেই মোট ১ লাখ ১ হাজার ১৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন।
রাজ্যগুলোর মধ্যে তৃতীয় স্থানে দিল্লিতে। ভারতের রাজধানীতে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।
আগামী ২-৩ মাসে ভারতে সংক্রমণ শিখরে পৌঁছতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারই ইঙ্গিত যেন এখন থেকেই পাওয়া যাচ্ছে।
এদিকে সারাবিশ্বের ৭৭ লাখ ৪০ হাজার ৫০৫ জনকে করোনা আক্রান্ত করেছে। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৩৪৬ জন। তবে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৮২ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















